টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার আরও রয়েছে নতুন দুই মুখ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 24, 2026 6:03 am

জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই প্যানেলের প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার নেতৃত্বাধীন চার সদস্যের এই প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। এছাড়া আরও আছেন নতুন দুই মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

বিসিবি জানিয়েছে, নবনিযুক্ত এই নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাবিবুল বাশার এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী—উভয় দলেরই জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন। এছাড়া সাবেক পেসার হাসিবুল হোসেন ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর অধীনে আগের প্যানেলেও কাজ করেছেন তিনি।

অন্যদিকে, নির্বাচক প্যালেনে একেবারে নতুন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম ইসলামের দুই দশকের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান করা নাঈমের দখলে রয়েছে। আর ৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরী বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে রসুলপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা

বাবা-মায়ের দেওয়া নাম বদলে চলচ্চিত্রে যে অভিনেত্রীরা পরিচিতি পেয়েছেন অন্যনামে

লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে: ডা. শফিকুর রহমান

প্রকল্পের মেয়াদ শেষ, তবু সরকারি গাড়ি-অফিস ছাড়ছেন না কর্মকর্তা

তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২১০ বোতল বিয়ারসহ আটক-৩

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ রুপে একটি দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

কুমিল্লা নুরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২