টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বিত যুদ্ধবিরতিতে লেবাননকে রাখার শর্ত ইরানের, পাকিস্তানের পূর্ণ সমর্থন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 17, 2026 5:52 pm

যেকোনো সম্ভাব্য শান্তি বা সমন্বিত যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, লেবানন ছাড়া কোনো যুদ্ধবিরতি পূর্ণতা পাবে না। ইরানের এই অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে পাকিস্তান। খবর: আল জাজিরা।

তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবি জানান। গালিবাফ বলেন, লেবানন একটি সমন্বিত যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। যেকোনো চুক্তিতে সব সংঘাতপূর্ণ অঞ্চলকে অন্তর্ভুক্ত করতে হবে এবং মধ্যস্থতাকারীদের এর বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, ইরান শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্র তাদের অঙ্গীকার রক্ষা না করে আলোচনার অগ্রগতিকে বারবার বাধাগ্রস্ত করছে।

বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইরান সীমান্তে অস্থিতিশীলতা ঠেকাতে পাকিস্তান সজাগ রয়েছে। লেবাননে যুদ্ধবিরতির গুরুত্ব আমরা অনুধাবন করি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে রাখব।

জেনারেল মুনির আরও জানান, উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইসলামাবাদ তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। উল্লেখ্য, এই সফরকালে আসিম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন, যা এই অঞ্চলের ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানবতার একটি ‘কলঙ্ক’: পোপ লিও

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির ব্যবস্থা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নীলক্ষেতে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে ভ্যানচালকের মৃত্যু

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই তাসকিন ও নাহিদ রানা

জেনেভা ক্যাম্পে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৩

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটের আঘাতে দুই সাংবাদিক আহত