টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে: পোপ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 17, 2026 7:21 pm

ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ায় যুদ্ধের মাধ্যমে বিশ্ব ধ্বংসের মুখে পড়েছে। যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয়কারী নেতাদের সমালোচনা করে তিনি পথ পরিবর্তনের আহ্বান জানান এবং নিজ স্বার্থে ধর্মীয় ভাষা ব্যবহারের নিন্দা করেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে তিনি এই নিন্দা জানান। সূত্র: আল-জাজিরা ও সিএনএন।

যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে ধর্মীয় ভাষার অপব্যবহারের কড়া সমালোচনা করেন পোপ। তিনি যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিশ্ব মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ধ্বংসের মুখে পড়েছে। প্রথম মার্কিন পোপ হিসেবে লিও সেই সব নেতাদেরও নিন্দা জানিয়েছেন, যারা যুদ্ধের যৌক্তিকতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহার করেন। ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের সবচেয়ে বড় শহরে এক বৈঠকে তিনি পথ পরিবর্তনের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পোপ বলেন, ‘যুদ্ধের নায়করা এমন ভান করে, যেন তারা জানে না যে ধ্বংস করতে কেবল একটি মুহূর্ত লাগে, কিন্তু তা পুনরায় গড়ে তুলতে প্রায়ই একটি জীবনকালও যথেষ্ট নয়।’ তিনি আরো বলেন, ‘তারা এই সত্যটি এড়িয়ে যায় যে, হত্যা এবং ধ্বংসের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, অথচ নিরাময়, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের নিন্দা করায় পোপ লিওর কড়া সমালোচনা করেন। পালটা পোপ বলেন, তিনি ট্রাম্পের প্রশাসনকে ভয় পান না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ঢাকা বিমানবন্দরে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ আটক ১

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

ওসমান হাদি মারা গেছেন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢামেকে চোর সন্দেহে স্বামীস্ত্রীকে গণধোলাই আইন-শৃঙ্খলা কারীর হাতে সোপর্দ

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে