টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড ও ৩ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 23, 2026 7:40 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর -১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান, আনসার সদস্য মো. মতিয়ার, আনসার স্বপন শর্মা এবং আনসার শ্রী নয়ন চন্দ্র।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ৫ জন প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১. বাবুল হোসেন (৩৮), তার বাবার নাম মৃত হারুনুর রশিদ। ২.মো. কাওসার আলী(৩০), তার বাবার নাম মো. আব্দুল মোতালিব। ৩.আব্দুল্লাহ আল রাজীব (৪০), তার বাবার নাম মাস্টার সুলতান। ৪.আব্দুল মান্নান (৪৬), তার বাবার নাম মো. শেরজন আলী , ৫.মো. শামীম (৩৪), তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তাই দালাল ও প্রতারক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসায় খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোন মৃত্যু

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

তিতাসে ড্রেজার মালিকের উপর চাঁদাবাজির অভিযোগ, মারধর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা

ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে: আইআরজিসি

নাসিরনগরে ১২দিন ধরে নিজের ঘরে অবরুদ্ধ মন্টু কর্মকার, মানবেতর জীবন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ নিহত ৫

শাহজালাল (রহ.)-এর মাজারে সারজিসের স্লোগান নিয়ে তীব্র সমালোচনা

ডেমরায় সিএনজি ও লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের

আবাসিক হোটেল থেকে অজ্ঞাত শিশুরলাশ উদ্ধার,পুলিশের ধারণা হত্য