টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা

প্রতিবেদক
মোঃ হামিদুজ্জামান জলিল
April 18, 2026 3:55 pm

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর তিলেচাঁদপুর ইউনিয়নের তালেশ্বর এলাকায় দীর্ঘদিন যাবত রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে মিন্টু মিয়ার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত হলেই শুরু হয় এই অবৈধ মাটিকাটার কার্যক্রম। ৮ থেকে ১০টি ট্রাক/ট্রাক্টর গাড়ির মাধ্যমে সারারাত ধরে মাটি কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশের ওপরও পড়ছে মারাত্মক প্রভাব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে এ মাটি কাটার কার্যক্রম চললেও অজ্ঞাত কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। মিন্টু মিয়ার সাথে মোবাইলে কথা বললে সে বলে আমি মাটি কাটছি কাউকে কৌফিয়াত দিতে পারব না। ৬ নংপুর ইউনিয়নের নায়েব সালমা ম্যাডামের সাথে কথা বললে তিনি বলেন বিষয়টি আমি জানি তাকে একাধিকবার নিষেধ করা হয়েছে এরপরও সে রাতের আঁধারে রাত্র নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত মাটিকাটা কার্যক্রম চালায়। এবং সালমা ম্যাডাম আরো বলেন বিষয়টি এসিলান্ড স্যারকে অবগত করা হয়েছে। এখন প্রশ্ন নায়েব সাহেব এসিল্যান্ড সাহেব সকলে জানা সত্ত্বেও মিন্টু মিয়ার বিরুদ্ধে কেন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, অবৈধ মাটি কাটার কারণে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত ঝুঁকির আশঙ্কা তৈরি হচ্ছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে স্লিপার বাসের ধাক্কায় নিহত-১

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ডিমলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাজারহাটে চার্জশিট বাণিজ্যের ফাঁদে সংবাদকর্মী, তদন্ত না করেই আসামিপক্ষে পুলিশি প্রতিবেদন

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ জব্দ ও ধ্বংস

১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী

ইরানের বিরুদ্ধে আল্টিমেটাম পরিহার করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান রাশিয়ার

মানবপাচারের মামলায় বায়রার সাবেক নেতা ফকরুল গ্রেফতার। প্রতিশ্রুতিমতো কাজ না নিয়ে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর খিলগাঁও যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

ভূরুঙ্গামারীর শিশু সিফাতের মাথায় বিরল রোগ, চিকিৎসার সহযোগিতা চান পরিবার