টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও নিষিদ্ধ মাছ জব্দ ও ধ্বংস

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
May 3, 2026 8:45 pm

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল নিষিদ্ধ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর । পরে ইউনিয়ন পরিষদ মাঠে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং মাছ গুলো মাটিতে পুতে রাখা হয়। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৮০হাজার টাকা,মাছ গুলোর অনুমানিক মুল্য ৮হাজার টাকা।

৩ মে বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ নেতৃত্বে অভিযানটি সম্পন্ন করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ জানান, দেশের মাছের প্রজনন নিরাপদ নিশ্চিত করতে সরকার কারেন্ট জাল নিষিদ্ধও রুপচাঁদা নামে বিক্রি হচ্ছে পিনহার মাছ,ও মাগুর মাছ নিষিদ্ধ করছেন।এ কারনে আজকে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব এবং আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

অভিযানে অংশ নেন উপজেলা ক্ষেত্র সহকারী মহাদেব রায়, গ্রাম পুলিশ(চৌকিদার)মোজাফফর হোসেন ও দিলীপ রায়।

সর্বশেষ - অপরাধ