টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 18, 2026 6:58 pm

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সমুদ্রপথে দেশের অগ্রযাত্রায় তারাই হবে বাংলাদেশের নতুন শক্তি। শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। তিনি বলেন, তোমরা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা সমুদ্রে কাজ করবে, তারা এরই মধ্যে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল যেখানেই দায়িত্ব পালন করুক না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

মন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ। একসময় এই বিশাল জলরাশি ছিল দুর্গম, কিন্তু আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা অতিক্রম করেছে। বাংলাদেশের তরুণদেরও এই সম্ভাবনাময় খাতে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে নৌমন্ত্রী বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০ এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণব্যবস্থা থেকে এরই মধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

ক্যাডেটদের স্বাস্থ্যসচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি দীর্ঘ সময় রোদে দায়িত্ব পালনের সময় সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে : কৃষিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায়: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম ২৫ – ১আসনে এনসিপির সম্ভব্য এমপি প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে ঢাকায় “স্কুল অফ লাইফ “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম কসুনিয়া

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট মোতায়েন করছে যুক্তরাষ্ট্র