টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে মাইন অপসারণে রোবট মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 20, 2026 6:21 am

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিরাপদ রাখতে মাইন অপসারণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটির সামরিক বাহিনী সমুদ্র-ড্রোন ও রোবট মোতায়েন করছে। খবর এএফপির।

রোববার (১৯ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালিতে মাইন শনাক্ত ও অপসারণে মানবচালিত এবং মানববিহীন—উভয় ধরনের প্রযুক্তির সমন্বয় ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সামরিক বিশ্লেষকদের মতে, দ্রুত মাইন শনাক্ত করার পর বিস্ফোরক বস্তুগুলো ধ্বংস করতে সমুদ্র-রোবট পাঠানো হচ্ছে। এতে সময় অনেক কম লাগছে। মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডোনেগান জানান, মানববিহীন ড্রোন ব্যবহারের ফলে কয়েক সপ্তাহের কাজ এখন কয়েক দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান দাবি করেছে যে তারা সংঘাতে ‘বিজয়ী’। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, নিজেদের শর্ত পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে জিন্নাত হত্যার পর হত্যায় অভিযুক্তদের বাড়িঘর লুটের অভিযোগ, আমলী আদালতে মামলা

গরমে হাঁসফাঁস, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

এবার দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

জামায়াত এমপি আমির হামজার আগাম জামিন

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চিফ হুইপ

পঞ্চগড়ে হাদি হত্যার বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ; সেনাবাহিনীর হস্তক্ষেপ

তিতাসে বিএনপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

রাজধানীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা