টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 19, 2026 10:00 am

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও দেশের বাজারে এতদিন জেট ফুয়েল ছাড়া অন্য জ্বালানির দাম না বাড়লেও শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) থেকে এই দাম কার্যকর হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে বলে শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ দাম কার্যকর হওয়ার ফলে রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

এর ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইরান: সৌদি আরব

আগামীকাল রাঙ্গুনিয়ায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ কর্মসূচী

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

দ্য ওয়াশিংটন পোস্টে,দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, পেন্টাগনের উদ্বেগ

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

ছিনতাইকারীর ছুড়িকাঘাতে রিস্কাচালক আহত

রাজধানীর রামপুরা দুই রিক্সাচালককে কুপিয়ে জখম করে মিশুক ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

এনসিটিবি পরিমার্জন করছে পাঠ্যবই

বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকেআগুন