টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন

প্রতিবেদক
মোজাম্মেল হক
February 25, 2026 7:30 pm

দিনাজপুর বীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালতে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় নারী সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম সহ আরো অনেকে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নারী সদস্যরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সরাসরি ও নিবিড়ভাবে কাজ করেন। ফলে গ্রাম আদালতের কার্যক্রমে তাদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে বিচার প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।

ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে নারী সদস্যরা গ্রাম আদালতের আইন, কার্যপ্রণালি ও দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন এবং নিজ নিজ এলাকায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে যৌথ অভিযানে ইয়াবা ও ২১০ বোতল বিয়ারসহ আটক-৩

হাতিরঝিলের মধুবাগ নির্মাণাধীন ভবনের দেওয়াল চাঁপা পড়ে এক নারীর মৃত্যু

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

কুমিল্লা নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পোস্তগোলা ব্রিজে অজ্ঞাত গাড়ির চাপায় এক নারীর মৃত্যু

নাসিরনগরে পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ  নিহত ১ আহত অর্ধ-শতাধিক 

ধানমন্ডির লেকের পানিতে ভাসছিল এক যুবকের মরদেহ

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো মেসি ও আর্জেন্টিনা

বিশ্বকাপে বাড়তি কোনো সুবিধা পায়নি আর্জেন্টিনা: মেসি