টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 5:34 am

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এই বছরের এসএসসি পরীক্ষা।গত শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রসমূহের আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলমাত্র পরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদেরকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশের পর পাবলিক পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল (নীরব বহিষ্কার)–এর পুরোনো নিয়ম বাদ দেয়া হয়েছে। গত শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে নীতিমালা ২৯ ধারা বাতিল বলে গণ্য হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের কালিহাতী মিষ্টির কেজিতে ওজন কম হওয়ায় ৪ দোকান মালিককে জরিমানা

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে ১১ লাখ ডলার

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা, সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লায় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

বীরগঞ্জে মধু চাষে নতুন সম্ভাবনা, মৌয়ালদের ব্যস্ত সময়

ভারতে বাংলাদেশিদের হোটেলে থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার

শ্রুতিঅঙ্গনের ১৫ তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান