টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মধু চাষে নতুন সম্ভাবনা, মৌয়ালদের ব্যস্ত সময়

প্রতিবেদক
মোজাম্মেল হক
March 26, 2026 6:12 am

ফুলের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে মৌমাছিরা গাছে গাছে, বনে-বাদাড়ে ঘুরে বেড়ায়, সংগ্রহ করে অমৃতের মতো মধুরস। তাদের ক্ষুদ্র ডানার শব্দে ভরে ওঠে চারপাশ, আর সেই মধুরস ধীরে ধীরে জমা হয় মৌচাকে,

এমন চিত্র দেখা দিয়েছে ২৫ মার্চ বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাজল গ্রামে মৌমাছি পালন ও মধু সংগ্রহে এখন চলছে ব্যস্ত সময়। মৌসুমের এই সময়ে মৌয়ালরা দিন-রাত পরিশ্রম করে সংগ্রহ করছেন খাঁটি মধু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিরাজগঞ্জ থেকে মধু সংগ্রহ আসা একটি মৌচাষ খামারে চারজন শ্রমিক একসঙ্গে কাজ করে মধু সংগ্রহ করছেন। মৌয়াল মধ্য থেকে মো রাকিব ইসলাম জানান, চলতি মৌসুমে দুই দফায় মধু সংগ্রহ করা হয়েছে। প্রতিবারই উল্লেখযোগ্য পরিমাণ মধু পাওয়া গেছে।

সব মিলিয়ে মোট ৬০০ কেজি মধু আহরণ করা সম্ভব হয়েছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং ফুলের ভালো উৎপাদনের কারণে এবার মধুর উৎপাদনও বেশ সন্তোষজনক। প্রতিদিন সকালে ও বিকেলে মৌচাক পরিদর্শন, মধু সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হয়। এতে শ্রমিকদের বেশ পরিশ্রম করতে হলেও লাভজনক হওয়ায় তারা উৎসাহ নিয়ে কাজ করছেন।

স্থানীয়দের মধ্যে থেকে মো নুর হক ইসলাম বলেন, বীরগঞ্জে কাজল গ্রামে মধু চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কম পুঁজিতে ভালো লাভ হওয়ায় অনেকেই এ খাতে আগ্রহ দেখাচ্ছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশে র‍্যাবের মতো সংস্থা থাকার প্রয়োজন রয়েছে: মহাপরিচালক

রাজধানীতে ভাবিকে খুন করে পলাতক দেবর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জর্ডানের অবৈধ বাংলাদেশিরা জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

উলিপুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের চেষ্টা’র অভিযোগে সকল কার্যক্রম বন্ধ সহ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বহিষ্কার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

নেতানিয়াহুর ‘ফাঁদে পা দেবে না’ তুরস্ক

‎ঈদের আনন্দে আদর্শ ও সংগ্রামের শপথ-জোরালো বার্তা দিলেন ছাত্রদল নেতা নাফি

বেগম জিয়াকে হারানোর বেদনা নাড়িয়েছে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানকেও