টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিল আরব আমিরাত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 20, 2026 12:32 pm

প্রথমবারের মতো একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করেই আজ নেপালের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে মধ্যপ্রাচ্যের দলটি।
আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলে অনেক দিন ধরেই পাকিস্তান ও ভারতে জন্ম নেওয়া ক্রিকেটাররা খেলে আসছেন। তবে সেটি ছিল বসবাসের শর্তপূরণের মাধ্যমে।
আইসিসির নিয়মানুযায়ী কোনো দেশে তিন বছর বসবাস করলে দেশটির হয়ে খেলা যায়। তবে নতুন পাঁচ ক্রিকেটার বসবাসের শর্তপূরণে নয়, সরাসরিই নাগরিক হিসেবে ও পাসপোর্টধারী হিসেবে আমিরাতের হয়ে খেলতে পারবেন।

ইএসপিএনক্রিকইনফোর খবর বলছে, ক্রিকেটারদের ন্যাচারালাইজেশন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ইউএইর নাগরিকত্ব দেওয়া হলো এই প্রথম।যে পাঁচ ক্রিকেটার আমিরাতের নাগরিকত্ব পেয়েছেন, তারা হচ্ছেন খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি। এদের মধ্যে খুজাইমার জন্ম পাকিস্তানের ফয়সালাবাদে, ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ডানহাতি ফাস্ট বোলার। বাকি চারজনই ভারতীয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২৯ বছর বয়সী অজয় বাঁ হাতি পেসার, টি-টেনে খেলেছেন। অক্ষদীপ নাথ ভারতীয় ক্রিকেটেরই পরিচিত মুখ। লক্ষ্ণৌর ৩২ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান আইপিএলে বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাটের হয়ে খেলেছেন। খেলেছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলেও।
হারপ্রীত ভাটিয়ারও আছে আইপিএলে খেলার অভিজ্ঞতা। ছত্তিশগড়ের এই ক্রিকেটার ভারতের অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি আইপিএলে পুনে ওয়ারিয়র্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার মূলত বাঁ হাতি ব্যাটসম্যান। আর আদিব উসমানি মুম্বাইয়ের অনূর্ধ্ব-২৩ দলে ছিলেন।

আরব আমিরাতের নাগরিকত্ব পাওয়া নিয়ে অজয় কুমার ‘দ্য ন্যাশনাল’কে বলেন, যেদিন থেকে আমি ইউএইতে পা রেখেছি, সেদিন থেকেই আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। এখন আমি সেই সুযোগটি পাচ্ছি।’

আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খুজাইমা বলেন, ‘যদি আপনি আপনার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তবে যেকোনো খেলোয়াড়ের জন্য এটি অসাধারণ এক অনুভূতি।’

পাঁচ ক্রিকেটারই নেপাল সফররত আরব আমিরাতের ১৭ জনের দলে আছেন। আজ বিকেলে নেপালের কীর্তিপুরে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে আরব আমিরাত। দুই ম্যাচের সিরিজ শেষে নেপালেই ওয়ার্ল্ড কাপ লিগ টু খেলার কথা আছে তাদের।
সূত্র: ইএসপিএন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি,সরকারের সিদ্ধান্তে দেশে বন্ধ ছিল ইন্টারনেট

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার একই স্থানে আবারও ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় এক বৃদ্ধ ঢামেকে নিয়ে এলে তার মৃত্যু হয়

ঝুনাগাছ চাপানীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইফতার বিতরণ