টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই: তারেক রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 20, 2026 8:49 pm

দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি বগুড়ার সন্তান হলেও আজ সারা দেশের মানুষের দায়িত্ব তার কাঁধে। তিনি বলেন, আমি বগুড়ার সন্তান কিন্তু সারা দেশের মানুষ আজ আমাকে দায়িত্ব দিয়েছে। দেশের মানুষকে যাতে বগুড়ার মানুষের মতো সুখী করতে পারি, তাদের সমস্যাগুলো কম বেশি সমাধান করতে পারি সেই দোয়া চাই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বগুড়া শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হলে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এই উদ্যোগকে তিনি বগুড়াবাসীর জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে একই অনুষ্ঠানে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, অতীতে আইনের অপব্যবহার করে মানুষকে হয়রানি করা হয়েছে। তাই দেশে শুধু আইনের শাসন প্রতিষ্ঠাই নয়, ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হবে। এই সিস্টেমে দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

জুনেই চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে ৩৬ জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

ইইউ’র ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

রাজধানীর হাতিরঝিলে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকের ম্যাচে যত রেকর্ড