টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে কমন রুম থেকে এক ভুয়া শিক্ষার্থী আটক

প্রতিবেদক
কে এস ইসলাম
April 21, 2026 10:03 pm

ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ডাক্তার সেজে যাতায়াত করার সময় এক ভুয়া শিক্ষার্থী মনিকা আক্তার মিতু (৩২)নামের
আটক করেছে কমন রুম থেকে শিক্ষার্থীরা।তার গায়ে ছিল এপ্রোন ও স্টেথোস্কোক।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে কলেজের ছাত্রী কমনরুমে এ ঘটনা ঘটে। পরে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার ব্যবহৃত কলেজ আইডি কার্ডে নাম লেখা ছিল নুপুর ইসলাম (জান্নাত)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কর্তৃপক্ষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় এসএসসি পাসের পর আর পড়াশোনা করেননি। চিকিৎসক হওয়ার ইচ্ছা থেকেই প্রায় এক মাস ধরে ঢামেক ক্যাম্পাসে যাতায়াত শুরু করেন।তবে কোনোদিনই ক্লাসে প্রবেশ করতে পারেননি।

তিনি আরও জানান,নীলক্ষেত থেকেআইডি কার্ড তৈরি করে নুপুর ইসলাম জান্নাত নাম ব্যবহার করি। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সক্রিয় বলেও জানিয়েছেন।

ঢামেক সূত্রে জানা যায়,গত এক মাস ধরে তার সন্দেহজনক চলাফেরা কয়েকজন শিক্ষার্থীর নজরে আসে। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব দিতে না পারায় শিক্ষার্থীরা তাকে আটক করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল করিম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়।তার কাছ থেকে একটি এপ্রোন, একটি স্টেথোস্কোপ এবং একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান,আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরা অন্তঃসত্ত্বা সোনিয়া ও এনায়েত আলি পরে না ফেরার দেশে রিয়া আক্তার

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো.সাদি উর রহিম জাদিদ

আজ থেকে বাড়ছে জ্বালানি তেলের সরবরাহ

ভার্চুয়াল কোর্টে দেখা যায়নি সংকট, বরং বেড়েছে গতি: অ্যাটর্নি জেনারেল

৫৫ তম স্বাধীনতা দিবসে ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা

ইইউ’র ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

গেল ২২ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

মেয়াদোত্তীর্ণ ওমরাহ ও ভিজিট ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ের বিরুদ্ধে আপিল, শুনানি ১৭ নভেম্বর