টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভার্চুয়াল কোর্টে দেখা যায়নি সংকট, বরং বেড়েছে গতি: অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 22, 2026 10:07 pm

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনায় কোনো জটিলতা নেই, বরং মামলার কার্যক্রমে গতি এসেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকার্য ভার্চুয়ালি পরিচালিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং কার্যকর, বলেও মন্তব্য করেন তিনি। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। তারা ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি কার্যকর নয় বলে দাবি করে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেন আইনজীবীরা। তাদের অভিযোগ, ভার্চুয়াল কোর্ট চালু থাকলেও আদালতে উপস্থিত হতে হচ্ছে, ফলে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্য পূরণ হচ্ছে না।

তারা সতর্ক করে বলেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে পতাকা মিছিলসহ কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে ড্রোন-অস্ত্রসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

কুমিল্লায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা

জাতিসংঘে বলপূর্বক হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভেটো রাশিয়া-চীন-ফ্রান্সের

তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি

ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি আজম নুর গ্রেপ্তার

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, নেতৃত্বে ভ্যান্স ও রুবিও: ট্রাম্প