টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, নেতৃত্বে ভ্যান্স ও রুবিও: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 25, 2026 1:40 pm

ইরানের সঙ্গে চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন এখন সরাসরি আলোচনার টেবিলে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সমঝোতা প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর উজ্জ্বল সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের আলোচনা চলছে। জেডি ভ্যান্স, মার্কো রুবিও এবং আরও কয়েকজন যোগ্য ব্যক্তি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন।’ গত শুক্রবার যুদ্ধবিরতি নিয়ে নিজের অনীহার কথা জানালেও কেন এখন অবস্থান পরিবর্তন করলেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান এখন আমাদের সঙ্গে কথা বলছে এবং তারা বাস্তবসম্মত আচরণ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আলোচনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, গত কয়েক সপ্তাহের হামলায় ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, ‘বিপক্ষ শক্তি এখন চুক্তি করতে মরিয়া। তাদের নৌবাহিনী এখন প্রায় অস্তিত্বহীন, বিমানবাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এটাই তাদের বড় সমস্যা।’

চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট বলেন, প্রধান শর্ত একটাই—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান ইতিমধ্যেই এই শর্তে মৌখিকভাবে সম্মতি দিয়েছে। আর আমি গতকালও বলেছি, আমাদের এক, দুই এবং তিন শর্ত হলো—তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। তারা তাতে রাজি হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের জেরে ইতিমধ্যে কয়েক হাজার প্রাণহানি ঘটেছে। ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। তবে বর্তমানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এই তৎপরতা যুদ্ধের একটি ‘অফ-র‍্যাম্প’ বা প্রস্থানের পথ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র

এসির কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জামাল হোসেন

হরমুজ প্রণালির সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে ব্রিটিশ রণতরী মোতায়েন

রাতের ভোট নিয়ে ‘খুবই হতাশ’ ছিলেন হাসিনা, দাবি সাবেক মুখ্য সচিবের

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন জানালেন ডোনাল্ড ট্রাম্প

আগৈলঝাড়ায় ভোট কেন্দ্র ১২৯-এ পুলিশের বিরুদ্ধে অর্থ নিয়োগের অভিযোগ; কনস্টেবল জুয়েল ৬,২০০ টাকা গ্রহণের ছবি তদন্তে সেনাবাহিনী

পুতিনের সঙ্গে ট্রাম্পের একঘন্টা ফোনালাপ

জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন