টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 15 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
March 15, 2026 4:36 pm

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের উত্তর আকালিয়া এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তর আকালিয়া সত্যের আলো সমাজসেবা সংগঠনের উদ্যোগে রোববার (১৫ মার্চ) দুপুর ২টায় উত্তর আকালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আবুল কাশেম মুন্সি এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সুমন মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কাশেম সরকার, আমিনুল ইসলাম, আবদুল হক মিয়া মেম্বার, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এইচ এম জাকির সওদাগর, মফিজুল ইসলাম বশির, তুহিন আহমেদ, রুবেল মোল্লা, হানিফ মিয়া, মোহাম্মদ আলী মোল্লা, শাহজাহান আলী, জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য সুমন ব্যাপারী, মানিক মিয়া, ইদ্রিস, খোকন, রাজিব ও সুমন মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা রুবেল গ্রেপ্তার

কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান ঘিরে ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে নিরাপত্তা

মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জ্বালানি সংকটে দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধের শঙ্কা

ঢাকা বার নির্বাচনে ২৩ পদের সবকটিতে জয় বিএনপির

চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার

সূরা বাকারার ‘১৯৪’ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ইরানের জোরালো হামলার হুঁশিয়ারি

যারা গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে এসেছে তাদেরকে আবারো গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ

সম্পত্তি ও বাড়ি দখলের বিরোধে ভাইকে গলা কেটে হত্যা করে বোন