টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 19 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে এলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 19, 2025 8:05 am

ঢাকা মেডিকেলে আহত দুই পুলিশ সদস্যকে দেখতে এলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার(১৯ জুন) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পল্টনে মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি পুলিশ কমিশনার।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্টজেনারেল (অব:)জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে।গুলিবিদ্ধ হওয়ার পরেও তারা তিনজনকে আটক করেছে ও মাদক ও প্রাইভেট কার জব্দ করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরো জানান, গতকাল আমাদের কাছে তথ্য ছিলো, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেট কারের ভেতরে মাদক আছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির লালবাগ বিভাগের একটি টিম ফকিরাপুল এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালায়। এই সময় একটি প্রাইভেট কারকে সিগন্যাল দিয়ে ওই গাড়িটি সামনে এগিয়ে যায়।প্রায় ৬০০ গজ সামনে যাওয়ার পর গাড়িটি থামানো হয়। গাড়ি থেকে একজন অস্ত্র দিয়ে গুলি করলে আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়।
অভিযানে নেতৃত্ব দানকারী সহকারী পুলিশ কমিশনার (এসি) আহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে একজন কনস্টেবল ও এএসআই রয়েছে।তিনি বলেন,এএসআই পেটে গুলি লেগেছে কনস্টেবলের ডান পায়ের হাটুতে গুলি লেগেছে ও সহকারী পুলিশ কমিশনার (এসি) হাতের আঙ্গুলে আঘাত আহত হয়েছেন তিনি সঙ্কা মুক্ত।
আগামী ২৪ঘন্টা পর্যবেক্ষণ করা হবে পরে অপারেশন করে গুলিটা বের করা হবে ও এছাড়া কনস্টেবলের পায়ে গুলি লেগেছে। তাকে আজকেই রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার ও গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ি থেকে ৯,৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,মাদক কারবারিকে চ্যালেঞ্জ করার পরেও পুলিশের ওপর হামলা করলো বিষয়টা কিভাবে দেখছেন। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,পুলিশ খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছে। গুলি করার পরেও তারা তিনজনকে আটক করেছে। মাদক ও গাড়ি জব্দ করেছে। জীবন বাজি রেখে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে কথা উঠেছে।কিন্তু সন্ত্রাসীদের হাতে ভারি অস্ত্র- জবাবে উপদেষ্টা বলেন,এই ঘটনায় ভারি অস্ত্র ব্যবহার হয় নাই৷ পিস্তল ব্যবহার হয়েছে। পুলিশের জীবন রক্ষায় যে অস্ত্র নিয়ে কাজ করছে।এটা যথেষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন,পুলিশের যে ধরনের অস্ত্র দরকার সেটা দিয়েই কাজ করবে৷

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী, ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম,রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি)মাসুদ আলম সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ও আহত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রফতার

রাউজানে নবনির্বাচিত এমপিকে শ্রীশ্রী রাম ঠাকুর আশ্রম-এর শুভেচ্ছা বিনিময়

শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল হেফাজতকে নির্মূলের পরিকল্পনার অংশ: চিফ প্রসিকিউটর

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

ছেলে হানিফ শেখের মৃত্যুর তিন দিন পরে বাবা হালিম শেখ চলে গেলেন না ফেরার দেশে

কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক

জামায়াত এমপি আমির হামজার আগাম জামিন

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত-৫, আহত-১