টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 24, 2026 9:27 am

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অপরাধ দমনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায়ই বসানো হবে ৭০০ ক্যামেরা।খুব দ্রুতই এই কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে নবনির্মিত বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, পুরো মহানগরীর পাশাপাশি বিশেষ গুরুত্বের এলাকা হিসেবে মোহাম্মদপুরকে বিবেচনায় রাখা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কেবল মোহাম্মদপুর এলাকাতেই সাতশ সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা শহরকে আরও নিরাপদ করে গড়ে তোলাই পুলিশের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিসি ক্যামেরার পাশাপাশি প্রযুক্তির আরও ব্যবহারের কথা জানিয়ে কমিশনার বলেন, ডিএমপির পক্ষ থেকে হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে এবং ভাড়াটিয়াদের তথ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ অ্যাপ আনা হচ্ছে। এছাড়া মোহাম্মদপুর এলাকার অপরাধীদের শনাক্ত করার জন্য তাদের ছবিসহ বিজ্ঞপ্তি খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগের নানা সমস্যার কথা ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করা হবে বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক,খোঁজ নেই মা-বাবার

তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এসির কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে এক এসি মিস্ত্রির মৃত্যু

সূরা বাকারার ‘১৯৪’ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ইরানের জোরালো হামলার হুঁশিয়ারি

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের জন্য সম্মানী ও উৎসব ভাতা, প্রজ্ঞাপন জারি

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

তিতাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

মাতৃভাষার মাসে ভাষা সৈনিক অলি আহাদ, বিনম্র শ্রদ্ধাঞ্জলি

বিদ্যুৎস্পৃষ্ট

বৃষ্টির কারণে ছাদে পিচ্ছিল থাকায় উপর থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৬০-বিজিবির অভিযানে ১ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি উদ্বার