টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী

প্রতিবেদক
যশোর প্রতিনিধ
April 24, 2026 6:03 pm

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে মাসদার হোসেন মামলার উদাহরণ দেওয়া হয়। তবে মাসদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়ে তুলতে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। কিন্তু বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে। তবে জুলাই সনদ আদেশের কোনো সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এর আগে আইনমন্ত্রী বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ

দিনাজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা মনজুরুল ইসলাম

রাঙ্গুনিয়া রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোরশেদ আলম ফারুকী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ৪ বাংলাদেশি, বাকি ২৬ জনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা

হক কমিটি নোয়াপাড়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস আজ

প্রতারক চক্রের হাতে পড়ে খোয়ালেন স্বর্ণের অলংকার সহ নগদ ৩০ হাজার টাকা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ-স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ১১ সেনা আহত