ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্ভুক্ত মিরপুর, শাহআলী ও দারুসসালাম থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু’র দারুসসালামস্থ রাজনৈতিক কার্যালয়ে।
সভায় সভাপতিত্ব করেন সাজু নিজেই। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজু বলেন, ‘তারেক রহমান যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েছেন, সেটি বাস্তবায়নে আমাদের দলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে এসেছি। অনুপ্রবেশকারী বা ফ্যাসিস্টদের জায়গা বিএনপিতে হবে না।’
তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। তারেক রহমান জিতলে জিতবে বাংলাদেশ। তাই সবার আগে বাংলাদেশকে ভাবতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন__ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক ও গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, সদস্য হুমায়ূন কবির রওশন। তাছাড়া মিরপুর, শাহআলী ও দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ৯৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত হন। বিশেষ অতিথিদের বক্তব্য এবিএমএ রাজ্জাক বলেন, ‘আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে, সবাই তার পক্ষে কাজ করবেন। সদস্য নবায়ন কর্মসূচিতে নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে এবং অনুপ্রবেশকারীদের প্রতিহত করতে হবে।’
গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ বলেন, ‘কেন্দ্রভিত্তিক ইউনিট কমিটি গঠন ও সদস্য নবায়ন ফরম বিতরণ দ্রুত সম্পন্ন করতে হবে। সকল বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।’



















