টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 25, 2026 7:44 pm

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন। শনিবার (২৫ এপ্রিল ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিমানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন শেখ বশিরউদ্দীন। তার স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ব্যবসায়ী ব্যক্তিত্ব। বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিন পদত্যাগের পর দীর্ঘদিন পদটি খালি ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংস্থাটিতে পরিচালক হিসেবে রয়েছেন- অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ সেনাবাহিনির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, আইসিএমএবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্ম হেড অব চেম্বারস ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ (পদাধিকারবলে)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউমার্কেট থানা পিলখানার ভিতরে বহুতল ভবন থেকে নীচে পড়ে এক রঙ মিস্ত্রির মৃত্যু

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত

রাজধানীতে চার বছরে শিশুকে ধর্ষণে চেষ্টা গ্রেপ্তার সজিব

কুমিল্লা মেডিক্যাল কলেজে র‍্যাবের অভিযানে আটক ১০ দালাল

কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ,পূবালী চত্বরে গিয়ে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের আর সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপলো তেহরান

সর্বোচ্চ জাকাত সংগ্রহে জাতীয় স্বীকৃতি পেলেন ডিসি ফরিদা

বিগত সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী