টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 26, 2026 7:11 am

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।শনিবার (২৫ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটকে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি পতাকাবাহী জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রা করার চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা ‘তুসকা’ নামের আরেকটি ইরানি জাহাজ নিয়েও উত্তেজনা তৈরি হয়। এক্সে প্রকাশিত বিবৃতিতে ইরান জানিয়েছে, জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এই জব্দ করাকে তারা ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। তাদের মতে, এই জবরদস্তিমূলক ও বেআইনি পদক্ষেপ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে এবং দুর্বল রোগীদের মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

অন্যদিকে, মার্কিন পক্ষ দাবি করেছে ইরানের ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় এসব জাহাজ আটক করা হচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক বাহিনী যে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি আটক করেছে, সেটি ‘চীনের পক্ষ থেকে দেওয়া উপহার’ বহন করছিল। আটক করা একটি জাহাজে সন্দেহজনক মালামাল ছিল, যা ‘ভালো কিছু নয়’।

তবে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, তাদের জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবভিত্তিক নয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে এক নতুন শহর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইরানে যুদ্ধের ভিডিও ফুটেজ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৪১

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

পুরান ঢাকায় পান্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট জন আহত