টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাস পর ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 26, 2026 7:24 am

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) থেকে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল সামরিক আগ্রাসনের পর ইরান নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হলেও তা সফল হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ চলছে। এ প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন।

পরিস্থিতি উন্নতির ধারাবাহিকতায় এর আগে দেশটির বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়। সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হলো।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, তেহরান থেকে প্রথম দফার ফ্লাইটগুলো তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা,‘ ক্যাম্প প্রশিক্ষণ 

মধ্যপ্রাচ্যে গুগল-মেটা-অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি ইরানের

পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত

মালিবাগে রিহ্যাবে মারধর ঢাকা মেডিকেলে এক যুবকের মৃত্যু

রাজধানী জাতীয় ঈদগাহ মাঠে পাশে দুটি ড্রামের মধ্যে এক যুবকের ২৬ টুকরো মরদেহ উদ্ধার

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা-সিএনজিকে ধাক্কা, বাস উল্টে নিহত ২

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার