টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 4 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 4, 2026 8:42 pm

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের হিসাবে পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়ায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা আত্মসাতের অভিযোগে অডিট অধিদপ্তরের কর্মকর্তা ইশরাত জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বকেয়া পেনশন ও সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাসের মাধ্যমে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা পরিশোধ ও আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে জানতে পারে যে ইশরাত জাহান তার নিজস্ব আইবাস প্লাস প্লাস ইউজার আইডি ব্যবহার করে পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ মোট ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা (Subsistence Grant) প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ইশরাত জাহান চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ওআর কার্যালয়ে উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) পদে কর্মরত। এর আগে তিনি প্রতিরক্ষা অর্থ বিভাগে (ডিফেন্স ফাইন্যান্স) একই পদে কর্মরত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যত: কুমিল্লায় নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম

সাংবাদিক শুভ্রর নিরাপত্তা দাবি, অপরাধচক্র দমনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

টিএসসিতে দুই নারীকে হেনস্তায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

পূর্বাচলে ১২টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি ২৫টি জীবিত ঘোড়া উদ্ধার

অভিমান ভাঙাতে’ মিত্র দগুলোর নেতাদের সঙ্গে নৈশভোজ করবেন তারেক রহমান

ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী

কুড়িগ্রাম-২ আসন সংসদ সদস্যের সাথে জেলার সার্বিক উন্নয়নে সর্বসাধারণ মানুষের মতামত

মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন:সকল স্তরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

অতিবৃষ্টিতে সবজির দামে আগুন, শসার দাম অনেক বাড়তি !

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’