টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালির রাজধানীসহ বিভিন্ন শহরে বন্দুকধারীদের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 26, 2026 7:45 am

পশ্চিম আফ্রিকার দেশ মালি–এর রাজধানী বামাকোসহ একাধিক শহরে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সামরিক চৌকিতে সমন্বিত হামলা চালিয়েছে। এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে। সূত্র: আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী বামাকোতে দেশের প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দ শোনা গেছে। একই সময়ে মধ্য মালির সেভারে, উত্তরাঞ্চলের কিদাল এবং গাও শহরেও অনুরূপ সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, “সবখানেই গোলাগুলি হচ্ছে।” বামাকোর বাইরে অবস্থিত কাটির সামরিক ঘাঁটির কাছেও ভোরের দিকে দুটি বিস্ফোরণ এবং টানা গুলির শব্দ শোনা যায়। এই ঘাঁটির কাছেই বসবাস করেন সামরিক শাসক আসসিমি গোইতা।

এছাড়া বামাকো শহর কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মোদিবো কেইতা আন্তর্জাতিক বিমানবন্দর–এর আশপাশেও ভারী অস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলের গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এখনও পর্যন্ত হামলার পেছনে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে সশস্ত্র অস্থিরতায় ভোগা মালিতে আল-কায়েদা এবং আইএসআইএল–এর সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সক্রিয়তা রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহও দীর্ঘদিনের সংঘাতের একটি বড় কারণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কানাডা-কাতারের নাটকীয় ম্যাচে ভাঙলো পা, পেল লাল কার্ড, হলো হ্যাট্রিকসহ ৬ গোল

কুমিল্লা চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

চিকিৎসক সংকটে পাবনা মানসিক হাসপাতাল রোগীদের চিকিৎসা ব্যাহত

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই : জয়সওয়াল

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি,স্বাগত জানালেন মন্ত্রীরা

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন