টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশসহ জরুরি সেবায় থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 26, 2026 8:54 pm

পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিতদের ওপর জ্বালানি তেলের যে বিধিনিষেধ ছিল, তা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দুই দিন আগেই নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সিদ্ধান্তের ফলে জরুরি সেবা কার্যক্রমে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এর আগে জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যুর বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, ওই কর্মকর্তা হত্যাকাণ্ডের পর তিনি পুলিশকে ফোন করেছিলেন। কিন্তু পুলিশ তাকে জানায় যে তেল সংকটের কারণে তাদের ডিউটির পরিমাণ সীমিত এবং গভীর রাতে ঘটনাস্থলে আসার সুযোগ তাদের নেই।

মনিরুল হক চৌধুরী সংসদের কাছে পুলিশের জ্বালানি রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, এই সীমাবদ্ধতা অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং জনগণের চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হবে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর এই ঘোষণা জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তেজনার মধ্যেই ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী জনসভা

সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ (পর্ব-১)

রাজধানীর শ্যামপুরে পশ্চিম জুরাইন এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজারহাটে এনসিপি নেতার বিরুদ্ধে অপপ্রচার ফেসবুক পোস্টে থানায় অভিযোগ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড টোল আদায়

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ধানের শীষ প্রার্থীর এম এ হান্নানের জনসভা

কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে অসামাজিক কাজ ও ইয়াবাসহ যুবক আটক

সিভিল এভিয়েশনের সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ অঢেল সম্পদ অর্জনের অভিযোগ