টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 26 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদক
এ কে পলাশ
April 26, 2026 10:47 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় জনৈক ছবির মিয়ার গাছ বাগানের উত্তর পাশে শশীদল-আশাবাড়ি সড়ক থেকে অজ্ঞাতনামা পলাতক আসামির ফেলে যাওয়া ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অপর অভিযানে একই ইউনিয়নের নাইঘর-হরিমঙ্গল সড়কের রেলক্রসিং সংলগ্ন অনন্তপুর পূর্বপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মোরশেদ (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার! ক্ষোভে ফুঁসছে ঢাকা-১৪আসনের জনগণ

অটো রিস্কার ধাক্কায় এক প্রাইভেট শিক্ষকের মৃত্যু

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি হলেন নাসিরনগরের রায়হান মিয়া

ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: আনু মুহাম্মদ

রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

জামিনে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ

কুমিল্লা দেবীদ্বারে শিয়ালের কামড়ে শিশুসহ আহত-৭