টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারের জন্য ফুয়েল পাসে যুক্ত হলো ‘ঘ’ সিরিজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 27, 2026 7:21 pm

দেশে ফুয়েল পাস ব্যবস্থার আওতা বাড়িয়ে প্রাইভেটকারের নতুন ‘ঘ’ সিরিজ যুক্ত করা হয়েছে। এর ফলে আগে চালু থাকা ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের পাশাপাশি এখন ‘ঘ’ সিরিজের গাড়ির মালিকরাও এই সেবা নিতে পারবেন। সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ফুয়েল পাস ব্যবস্থাকে আরও সহজ করতে প্রযুক্তিগত সুবিধাও বাড়ানো হয়েছে। এখন থেকে আইফোন ব্যবহারকারীরাও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কিউআর কোড (QR Code) তৈরি করতে পারবেন। কোডটি স্ক্রিনশট হিসেবে সংরক্ষণ বা প্রিন্ট করে ফিলিং স্টেশনে দেখিয়ে জ্বালানি নেওয়া যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারাও ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে সঙ্গে রাখতে পারবেন। প্রয়োজনে সেটি ল্যামিনেট করেও ব্যবহার করা যাবে।

এদিকে মঙ্গলবার থেকে রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে—
করিম অ্যান্ড সন্স (শাপলা চত্বর), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা), সততা অ্যান্ড কোম্পানি (তেজগাঁও), দিগন্ত ফিলিং স্টেশন (মিরপুর), কামাল ট্রেডিং এজেন্সি (তেজগাঁও), এস.পি. ফিলিং স্টেশন (গাবতলী), সিটি ফিলিং স্টেশন ও মেঘনা পেট্রোলিয়াম (তেজগাঁও), সেবা গ্রিন ফিলিং স্টেশন (উত্তরা), স্যাম অ্যাসোসিয়েটস (মিরপুর-২) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)।

ফিলিং স্টেশনগুলোতে কিউআর কোড স্ক্যান করে জ্বালানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে ৮০ কেন্দ্রে পৌঁছেযাচ্ছে ভোটের ব্যালট-সরঞ্জাম

কুমিল্লা বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হাসিনাকে ফেরত না দিয়ে ষড়যন্ত্র করছে ভারত: রিজভী

নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢামেকের চিকিৎসক-নার্সদের যাতায়াতে চালু হলো বিআরটিসির দ্বিতল বাস

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

প্রেমিকার সাথে ঝামেলা এক পর্যায় গলাই ফাঁস দিয়ে আন্তহত্যা

তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ গ্রেপ্তার

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করল ট্রাম্প

নাসিরনগর গোয়ালনগরে মামলা-গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য স্থবির জনজীবনে চরম ভোগান্তি

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা