টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 27 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা: প্রধান আসামি বিএনপি নেতা গ্রফতার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
April 27, 2026 8:21 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  কসবা উপজেলার আলোচিত সাংবাদিক দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আওয়ালকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেফতার আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি হিসেবে পলাতক ছিলেন।

নিহত দ্বীন ইসলাম (৩৫) কসবার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেজ পরিচালনা করতেন এবং স্থানীয়ভাবে মাদকবিরোধী নানা প্রতিবেদন প্রকাশ করে পরিচিতি পান।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ মার্চ দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্বীন ইসলামের পরিবারের দাবি, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে এক রাতের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৮

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্যু

বীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

বাসা ভাড়া নেওয়ার কথা বলে শরবত খাইয়ে স্বর্ণের অলংকার ও টাকা পয়সাসহ নিয়ে যায় প্রতারক চক্র

ভাটারা নুরের চালা একটি বাসায় ঝুলছিল এক যুবক

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

শ্যামপুর ও কামরাঙ্গীরচরে রাস্তায় পড়েছিল অচেতন অবস্থায় দুই বৃদ্ধ ঢামেকে মৃত্যু

বরিশাল জেলার ধর্ষণ মামলার আসামি সোহেল হাওলাদার গ্রেপ্তার

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি