টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 25 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্টিন দখল কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬

প্রতিবেদক
কে.এস.ইসলাম
June 25, 2025 3:35 pm
বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর সচিবালয়ের ভেতরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দুই গ্রপের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনাটি ঘটেছে।পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহতরা হলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম (৫৮), কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুল ইসলাম রবি (৪৫), আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিলন (৪০), ক্যাবিনেটের অফিস সহকারী মুজাহিদুল ইসলাম সেলিম (৫০), আইন মন্ত্রণালয়ের অফিস সহকারী হাসনাত (৪৫) ও গণপূর্ত মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর জাকির হোসেন (৪৫)।

সচিবালয়ে থাকা পুলিশ সদস্যরা জানান, রাত ২টার দিকে হঠাৎ ধর ধর চিৎকার শুনে পাই । ক্যান্টিন দখল নিয়ে দুই পক্ষের মধ্যে চিৎকার। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। পরে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রেআনেন। এখন ক্যান্টিন তালা দেওয়া রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করবেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন, সমবায় সমিতি থেকে সচিবালয়ের সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামসহ ১০ জনকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়। এটির দায়িত্ব সচিবালয় সমবায় সমিতির কাছে ছিল। এরমধ্যে সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিলেও কমিটির সাবেক সভাপতি মাইনুল আমাদের দায়িত্ব বুঝিয়ে দেয়নি। আমরা ক্যান্টিন বুঝে নিতে কাজ শুরু করি এবং বাজার করে নিয়ে আসার পরে হঠাৎ করে সচিবালয়ের সংযুক্ত পরিষদের অপর একটি গ্রুপের সভাপতি দাবি করা বদিউলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লাঠি ও রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।তিনি আরও বলেন, লাঠি রড দিয়ে শুধু আমাদের ওপর হামলা করে । এই সময় তারা আমাদেরকে কিল ঘুষিও মারতে থাকে। হামলায় সভাপতি নুরুল ইসলামসহ অন্তত ৬জন আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সভাপতি নুরুল ইসলামকে ভর্তি করেন । বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সচিবালয় থেকে আহত অবস্থায় ৬জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন চিকিৎসা শেষে চলে গেছেন। তিনি আরও জানান, আহতদের কাছে জানতে পারি সচিবালয়ের ভেতরে ক্যান্টিন দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এতে তারা আহত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা উত্তর সিটিতে আসিফ ও দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী পাটওয়ারী

কুমিল্লায় লটারিতে পুলিশে বড় রদবদল, ১৮ থানায় নতুন ওসি

নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা ৩ পুলিশ আহত

রাজারহাটে এমপিও কেলেঙ্কারির ঘটনায় মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত কমিটিতে স্ব-শরীরে উপস্থিত হওয়ার নির্দেশ

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

নবীন” ফ্যাশনের অফারের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়: আদালতকে ওসি

কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেওয়া হচ্ছে ১৬ কপাট

তিতাসে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আক্তারুজ্জামান সরকারের লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৬ মাসে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ