টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক
মোঃ হামিদুজ্জামান জলিল
April 28, 2026 5:43 pm

ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
রোববার দিবাগত রাত প্রায় ১টার দিকে বিদ্যুৎ না থাকায় গরমে ঘর থেকে বাইরে বের হন ইমরান। এ সময় একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রয়োজনীয় এন্টিভেনম না থাকায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পর রাত প্রায় ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা খলিলুর রহমান জানান, বিদ্যুৎ না থাকায় গরমের কারণে বাইরে বের হলে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইসিসি থেকে বড় সুখবর, ইতিহাসের সেরা স্থানে বাংলাদেশ

‎ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ‎

সাভারে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী, বিদ্যালয় উন্নয়নে প্রতিশ্রুতি ওবায়দুর রহমান অভির

জনপ্রিয় তরুণ রাজনীতিক ইব্রাহিম সাগরকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সহযোদ্ধারা

শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল

রাজধানীর শাহবাগ থানা পৃথক ঘটনায় নারীসহ ৩জনে মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন