টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৭২ অপরাধী গ্রেফতার

প্রতিবেদক
এস এম দেলোয়ার হোসেন
April 29, 2026 7:40 am

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশের একাধিক টিম। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। তখন তাদের কাছ থেকে ধারালো সামুরাই-চাপাতি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯:২১ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, পুলিশের পৃথক এ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- মোঃ মামুন (২২), মোঃ উজ্জল মিয়া (৩২), মোঃ আলী হায়দার (৫১), মোঃ গোলাম রাব্বি ওরফে রিফান (২৪), মোঃ ইউসুফ (৩১), মোঃ মকবুল হোসেন ওরফে সোহাগ (২৫), জোসনা বেগম (৪০), মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৪), মোঃ নুরে আলম খান (৪০), মেহেদী হাসান শামিম (২৬), মোঃ মিল্টন (৪৫), জালাল (৩২), আব্দুল করিম (২১), মোঃ লিটন (৬৫), মোঃ হেমায়েত (৩৪), মোসাঃ আম্বিয়া খাতুন ওরফে রোকেয়া (৫৫), মোসাঃ রুপালী খাতুন (৩২), মোঃ আল আমিন (২৫), মোঃ নুর নবী (১৯), মোঃ সোহেল নুর সোহেল (৩০), মোঃ বিপ্লব (২৫), মোঃ শিপন (২০), মোঃ রিমন (২২), মোঃ মিঠুন (৩১), মোঃ সাইফুল ইসলাম ক্যান্ডি ওরফে সুমন (২৮), আব্দুল কাদের ওরফে পিচ্চি কাদের (৩২), ইমতিয়াজ করিম (২৭), মোঃ সুমন (৪০), মোঃ লিটন (৩৫), মোঃ রমজান (২৮), জাহিদুল ইসলাম (২৭), মোঃ ইদ্রিস আলী (২২), মোঃ সোহেল রানা (২৮), মোঃ ইব্রাহিম হোসেন (২৫), মোঃ মনিরুজ্জামান ফিরোজ (৪২), রায়হান আলী (২৫), মিঠুন (৩২), মোঃ সুমন হাওলাদার ওরফে পিচ্চি সুমন (৩০), মোঃ আরিফ (২৫), মোঃ বিজয় (১৮), মোঃ আরিফ (১৮), ইমাম হোসেন রাকিব (৩৮), মোঃ গোলাম মোস্তফা (২৮), মোঃ রোকন গাজী (১৯), মোঃ আতাউর রহমান (৪৫), মোঃ রিয়াজুল ইসলাম (৩২), মোঃ ফারুক মিয়া (৪৭), মোঃ সজিব ইসলাম (২৯), মোঃ মারুফ রব্বানী (১৯), মোঃ শাহিন (২৪), মোঃ শাকিল (২২), তানজিল (২৩), মোঃ মাহিন কালু (২৬), হাসিবুর রহমান ইমন (২৬), মোঃ নয়ন (১৯), মোঃ রুবেল (৩৩), মোঃ আব্দুর রব (৩২), অসীত হাওলাদার (৪০), মোঃ সুমন মিয়া (২০), মোঃ লিংকন (২৬), মোঃ দুলাল মিয়া (৪০), মোঃ মোস্তাক (৩৬), সানি এলেম র্যামনসান সানি (১৮), ফায়াইস ইসলাম রাসা (১৯), লিমন মিয়া (২৬), শহিদুল মিয়া (২৭), জুনায়েদ (৩৩), সোহেল রানা বাবু (৩২), মোঃ সোহাগ (২৪), মোঃ বিজয় (২১), মোঃ রাসেল গাজী (৩৩) ও মোঃ নীল (২০)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ডিএমপির তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি সামুরাই, ২টি চাপাতি ও নগদ ২ হাজার সাতশত সত্তর টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৭ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১৭ জন ও হাতিরঝিল থানা ৮ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জেলা জুড়ে আটক-৫০

অপপ্রচারের অভিযোগের মধ্যেও আলোচনায় ভাকুর্তার জনপরিচিত মুখ মো. আনোয়ার হোসেন

ইরানের শান্তি প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প, কী আছে সেই ১৪ দফায়

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

দেড় মাস আগে পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি!

গুলশানে বারে ড্যান্সার ও পার্লার কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

বৃষ্টির মধ্যেও থেমে নেই শিক্ষা 

কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ

কোটচাঁদপুরে ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে ভিন্ন ধর্মের যুগলের বসবাস

মাদক বিক্রির ১৩ লাখ টাকা ও অস্ত্রসহ যুবক গ্রেফতার