টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 29, 2026 4:59 pm

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরানের আরোপিত টোল বা ফি দিতে অস্বীকৃতি জানিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান। সূত্র: আনাদোলু এজেন্সি।

এই দেশগুলো আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত জিসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন সংস্থাটির মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে জিসিসি জানায়, সদস্য রাষ্ট্রগুলো এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ। বৈশ্বিক জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই হয়ে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শুরুর পর এক পর্যায়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। পরে তেহরান জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ দেখলেই হামলা চালানো হবে।

এর কিছুদিন পর ইরান নতুন শর্ত দিয়ে জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, তবে এজন্য তাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অনুমতি নিতে হবে এবং প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল দিতে হবে।

জিসিসির সর্বশেষ বৈঠকে ইরানের এই নতুন শর্তকেই সরাসরি প্রত্যাখ্যান করেছে সদস্য দেশগুলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৬৯৬ টি মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা প্রতিস্থাপন,৭০০টি মিশুকের পরিবর্তে সিএনজি অটোরিক্সা ও চালকদের নামে ৫০০০ সিএনজি অটোরিক্সা দ্রুত বাস্তবায়ন

কে এই গডফাদার মামুন ?ফেনীর সীমান্তজুড়ে বেপরোয়া চোরাকারবারিরা

এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি: ডিএমপি কমিশনার

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের তেল শোধনাগারে হামলা

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন পরিকল্পনায় ইরান

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু

পাইলট প্রকল্প,জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী