টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইলট প্রকল্প,জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 29, 2026 3:48 pm

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার জুলাই থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু করবে। বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদ্রাসা, হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এ কর্মসূচিতে অংশ নেবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সব ছেলেদের জন্য একই রকম এবং সব মেয়েদের জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুবলীগ নেতা মামুনের শেষ ভরসা স্থল কৃষকদল নেতা শহীদ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

‎রাজপথের সাহসী সৈনিক নবীনূর ইসলাম নবীন-ত্যাগ, সংগ্রাম আর নেতৃত্বের এক উজ্জ্বল নাম

পহেলা বৈশাখ ঘিরে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি

বিদ্যুৎস্পৃষ্ট

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-১

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

মিরপুর মিল্লাত ক্যাম্প: মাদক সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য, হুমকির মুখে জনজীবন

কাহারোলের রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী জনসভা