টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 29, 2026 5:51 pm

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তদন্তে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। একই সঙ্গে তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, এবি ব্যাংক মতিঝিল শাখায় তার নামে থাকা ৮৭টি এফডিআরে বর্তমানে প্রায় ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা জমা রয়েছে। এছাড়া এবি ব্যাংকের প্রিন্সিপাল শাখায় ১২টি ওয়েজ আর্নারস বন্ডে রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। জনতা ব্যাংক, এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের একাধিক হিসাবেও বিপুল অর্থ জমা রয়েছে। এসব অর্থ পাচার বা অন্যত্র স্থানান্তরের আশঙ্কা থাকায় দ্রুত অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক উল্লেখ করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা

মিরপুর ঢাকা-১৪ আসনে ধানের শীষের পদপ্রার্থী তুলি এগিয়ে সাজু অনেক পিছিয়ে রয়েছেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

অটোরিকশাচালককে মারধর করে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, সাংবাদিক সংগঠনের নেতাসহ ৬ জনের বিরুদ্ধে

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

শেষ ম্যাচে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ টাউন

শাহজালালে প্রায় ১৯ কেজি সোনা জব্দ

রমনার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফা

মালিবাগে অচেতন অবস্থায় পড়েছিল এক যুবক ঢামেকে মৃত্যু