টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে জামায়াতকে ইশরাকের হুঁশিয়ারি,সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 5:17 am

সংসদে জামায়াতকে ইশরাকের হুঁশিয়ারি,সরকার পতনের
সরকারকে পতনের হুমকি দিলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দেন, আমরা তাদের এপ্রিসিয়েট করি। কিন্তু তারা সংসদের বাইরে এবং ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে, তার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাচ্ছি। ক্যাম্পাসগুলো উত্তপ্ত হচ্ছে, ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, গত বৃহস্পতিবার জ্বালানি সংকট নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হলো, বিরোধীদলীয় নেতাও ইতিবাচক বক্তব্য রাখলেন। কিন্তু, পরের দু’দিন সংসদ বন্ধ থাকাকালীন তাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় জনগণকে উসকানি দিয়েছেন। এমনকি ১৭ দিনের মধ্যে নাকি বিএনপির নির্বাচিত সরকারকে তারা হটাবে।

প্রতিমন্ত্রী বলেন, এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। ১৪, ১৮ কিংবা ২৪-এর নির্বাচনের মাধ্যমেও আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছি। আমাদের কেউ যদি হুমকি-ধমকি দিয়ে মনে করে সরকার পতনের করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি শুধু নির্দেশ দিন; আমরা রাজপথে থেকেই ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি এবং খুনি হাসিনাকে পতন ঘটিয়েছি। বিরোধী দলকে বলছি আপনারা যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা কোনও বিভক্তির রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনারা যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, তবে তাতে একমাত্র লাভবান হবে পলাতক ফ্যাসিবাদের দোসররা। তারা যদি আবার ফিরে আসে তবে আন্দোলনকারীদের কী অবস্থা করবে, তা কি আপনারা ভেবে দেখেছেন?

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার: প্রধানমন্ত্রী

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ: প্রাণিসম্পদমন্ত্রী

নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন

কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ

বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

১৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কায় দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা, চলছে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও সন্দেহভাজনদের ওপর নজরদারি

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-৭

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যুব আর্ট প্রতিযোগিতা আয়োজন