টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের ২ শব্দের পোস্ট ভাইরাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 5:22 am

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মুহূর্তেই তার পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বুধবার (২৯ এপ্রিল) রাত ৮টা ১৬ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘বিরোধীদলের পতন!’ মাত্র ২ শব্দের এ স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাত্র ১ ঘণ্টায় স্ট্যাটাসটিতে ৫০ হাজারের বেশি রিঅ্যাক্টশন পড়েছে। পাশাপাশি তিন হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানান।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। ১৪, ১৮ কিংবা ২৪-এর নির্বাচনের মাধ্যমেও আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এই সংসদে এসেছি।

আমাদের যদি কেউ হুমকি-ধমকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশে বলতে চাই— আপনি খালি হুকুম দিবেন, বিগত দিনে আপনার নির্দেশে যেভাবে রাজপথে থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও খুনি হাসিনাকে পতন করেছি, একইভাবে এবারও আমরা রাজপথে অবস্থান নেব। তিনি আরও বলেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকেই পতন ঘটানো হবে ইনশাল্লাহ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাওরান বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় এক দিন মজুরের মৃত্যু

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই: সিইসি

ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের পিছনে পুলিশ বক্সের পাশে থেকে অজ্ঞাতনামা দুটি মরদেহ উদ্ধার

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

হিউম্যান রাইটস ওয়াচ মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

শেখ হাসিনা ও তার দল বিগত ১৬ বছরে ব্যাপক লুটপাট করেছেন:হাফিজ উদ্দিন আহমেদ

ঢাকা–পাবনা ট্রেন সার্ভিস চালুর দাবিতে আন্দোলনের ঘোষণা শেকড় পাবনা ফাউন্ডেশনের

ফ্রান্সে স্কাইডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ১১