টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 20 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাওরান বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় এক দিন মজুরের মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
May 20, 2025 3:59 am
নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর তেজগাঁও কাওরান বাজার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মোক্তার হোসেন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা মধু মিয়া জানান,মোক্তার হোসেন কাওরান বাজারে দিন মজুরের কাজ করে ।
কাজ শেষে খাবার খাওয়ার জন্য হোটেলে যাবার পথে রাস্তা পারাপারার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে । বর্তমানে,কাওরান বাজার এলাকায় থাকতো এবং দিনমজুরের কাজ করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।ব

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত