টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ নেওয়ার অভিযোগে উত্তেজিত জনতার কাহারোল থানা ঘেরাও, বিক্ষোভ অভিযুক্ত পুলিশ সদস্য প্রত্যাহার

প্রতিবেদক
দিনাজপুর প্রতিনিধি
April 30, 2026 5:27 am

দিনাজপুরের কাহারোল থানা পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে ক্লোজড করে ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে কাহারোল থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও ও বিক্ষোভ করেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, গত মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ধর্মঘট নয়াবাদ এলাকায় পুলিশ দায়িত্বরত অবস্থায় ওই এলাকার বীরমুক্তিযোদ্ধা গোপেন চন্দ্র রায়ের ছেলে ও ডেকোরেটর ব্যবসায়ী হরি চন্দ্র রায়কে আটক করে পুলিশ। এসময় তার থেকে ২ লিটার পেট্রোল পাওয়া যায়। তবে তাকে বড় ধরনের মামলায় জড়ানোর কথা বলে হুমকি দেন ঘটনাস্থলে থাকা পুলিশের ৪ সদস্য। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীকে ঘটনার বিষয়ে অবগত করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় শামীম আলী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক পর্যায়ে হরি চন্দ্র রায়ের কাছ ১৫ হাজার টাকা ঘুষ দাবি করলে সে স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে পুলিশকে ১০ হাজার টাকা দেয়। কিন্তু বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই এলাকার স্থানীয় জনতা। পরে ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিক্ষুব্ধ জনতা থানা এলাকা ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী বলেন, টাকা লেনদের বিষয়টি আমার জানা নেই। মানুষের ভালো করতে গিয়ে আজ আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার দল ও এলাকাবাসীর কাছে ছোট করা হচ্ছে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ ( ওসি) সেলিমুর রহমান সেলিম জানান, বিষয়টি আপনারা ইতোমধ্যে অবগত আছেন। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং ৪ জন পুলিশ সদস্যের মধ্যে বেতার অপারেটর কৃষ্ণ চন্দ্র রায়কে ইতোমধ্যে কাহারোল থানা থেকে ক্লোজড করে ঢাকা পুলিশ হেডকোয়াটারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

বিভিন্ন সেক্টরের অনিয়ম নির্ভীক চিত্তে তুলে ধরে আজকের জীবন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

এক মাসে ২০ ডিসি প্রত্যাহার নতুন করে বদলি চার জেলায়

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে

শিগগিরই শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে

রাজশাহীতে ১৮ টি কম্বল নিয়ে বিএনপি’র ২ গ্রুপের সং’ঘ’র্ষে আহত ১৩

জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা রুবেল গ্রেপ্তার

দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথশিশু নিহত