টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ভাটারায় “ডি মাজেন্ড গীর্জায়” সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 2, 2026 9:57 am

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ বারিধারা “ডি মাজেন্ড গীর্জায়” সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা হলো- আবুল হোসেন রতন ওরফে হাবু (৩৬), মোহাম্মদ নিজাম ওরফে মিজান (৩৭) ও আক্তার হোসেন মনা ওরফে মনির (৩৮)| শুক্রবার (১ মে) রাত ৮ টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় দুইজন দুর্বৃত্ত বারিধারা “ডি মাজেন্ড গীর্জায়” প্রবেশ করে। তারপর তারা গীর্জার স্টাফদের রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা উক্ত গীর্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের অফিস রুমের গ্রীল কেটে ভিতরে ঢুকে ফাদার এর হাত-পা ও মুখ বেঁধে রেখে রুমের আলমারি খুলে নগদ আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা, একটি পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অজ্ঞাতনামা অন্য একজন দুষ্কৃতিকারীর সহায়তায় দেয়াল টপকে ব্যাটারিচালিত রিকশায় পালিয়ে যায়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে ভাটারা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিকশার সূত্র ধরে ভাটারা থানাসহ পার্শ্ববর্তী থানা সমূহের কয়েক হাজার রিকশা ও চালকদের তথ্য সংগ্রহপূর্বক পর্যালোচনা করে আক্তার হোসেন ওরফে মনাকে শনাক্ত করে । গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ভাটারা থানা পুলিশ রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আক্তার হোসেন মনা ওরফে মনিরকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে এ ঘটনায় ব্যবহৃত ব্যাটারিচালিত রিকশা ও লুণ্ঠিত নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আক্তার হোসেন মনার তথ্য মতে একই তারিখ বিকেল আনুমানিক ৫:৪০ ঘটিকায় লক্ষীপুর জেলার রামগতি এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ নিজাম ওরফে মিজানকে গ্রেফতার করা হয় এবং এ সময় তার হেফাজত হতে লুণ্ঠিত নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে ঘটনার মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতন ওরফে হাবুকে রাজধানীর খিলক্ষেত থানাধীন আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্রসহ লুণ্ঠিত নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদকাসক্ত ও অনলাইন জুয়ায় আসক্ত| মূলত মাদক ও অনলাইন জুয়ার টাকা সংগ্রহের জন্য তারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। গ্রেফতারকৃত আবুল হোসেন রতন ওরফে হাবুর বিরুদ্ধে রাজধানী খিলক্ষেতসহ দেশের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত মোহাম্মদ নিজাম ওরফে মিজানের বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি দস্যুতার মামলা এবং গ্রেফতারকৃত আক্তার হোসেন মনা ওরফে মনিরের বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

নিজাম উদ্দিন কায়সার ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নির্বাচিত

নানিয়ারচর জোনের উদ্যো‌গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক এআই ক্যামেরার নজরদারিতে

পর্নো ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, কনটেন্ট ক্রিয়েটার নারীসহ গ্রেফতার ২

ঢামেকে জরায়ু মুখে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

নীলক্ষেতে ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে ভ্যানচালকের মৃত্যু

সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের