টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পর্নো ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, কনটেন্ট ক্রিয়েটার নারীসহ গ্রেফতার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 20, 2026 8:20 am

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পর্নোগ্রাফি তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে কনটেন্টক্রিয়েটর এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

বুধবার (১৯ আগস্ট) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামিরা হলেন– সোশ্যাল ইনফ্লুয়েন্সার সুমাইয়া সাঈদ (২৫) ও খাজা সাকলাইন ফারুক (৩০)।

তরিকুল ইসলাম বলেন, একটি চক্র পর্নোগ্রাফি ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট অর্থের বিনিময়ে বিক্রি করা হতো। গ্রাহকদের কাছ থেকে টাকা নিতে বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব ব্যবহার করা হতো।

তিনি বলেন, প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে ডিবি। এরপর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আইফোন ও একটি ওয়ানপ্লাস মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ওই নারীর কাছ থেকে পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরির সঙ্গে জড়িত তার এক সহযোগীর তথ্য পাওয়া যায়। পরে একই দিন বাড্ডা লিংক রোড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ডিবি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা মুঠোফোনের তথ্য বিশ্লেষণে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্টের বিজ্ঞাপন, বিক্রি ও আর্থিক লেনদেনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কার্যক্রমের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। জব্দ করা মুঠোফোনগুলো ফরেনসিক ও প্রযুক্তিগতভাবে পরীক্ষা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব, আর্থিক লেনদেন এবং অন্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

দুর্নীতি কমানোর ফর্মুলা দিলেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের গণসংযোগ

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী”

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী”

ডেমরায় ৩ সিকিউরিটি গার্ডকে কুপিয়ে কোরবানির গরু লুটের চেষ্টা, এলাকায় ডাকাত আতংক

ঢামেকের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.মোঃ শামসুল ইসলামের অশালীন ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে প্রায় ১:৩০মিনিট অপারেশন বন্ধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পাল্টা হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধে ভিন্ন ৭ দেশে আহত মার্কিন সেনার সংখ্যা ২০০ ছাড়াল

২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

ডেমরা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত