টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 3, 2026 8:53 am

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে। শনিবার (২ মে ) বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানান, নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী ধাপে নেওয়ার কথা বলা হয়েছে।

ইরানের ওই কর্মকর্তা বলেন, একটি সম্ভাব্য সমঝোতার পথ সুগম করতেই পারমাণবিক ইস্যুকে আলোচনার শেষ পর্যায়ে রাখা হয়েছে। তার ভাষায়, ‘জটিল বিষয়গুলো পরে আলোচনা করলে অনুকূল পরিবেশ তৈরি করা সহজ হয়।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, চলমান সংঘাত বন্ধে শক্তিশালী গ্যারান্টি থাকতে হবে—যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর কোনো হামলা চালাবে না বলে নিশ্চয়তা দেবে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোসেন নৌসাবাদী যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে দেশটিকে ‘বিশ্বখেকো’ বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রভাব কমানো জরুরি।

শনিবার ইসনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,’ ইরানের গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদের প্রতি বিদেশিদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে, যা আমাদের ইতিহাস ও পরিচয়ের অংশ।’

তিনি আরও বলেন, অতীতে যেমন পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডকে উপসাগরীয় অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তেমনি যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে সিঁড়িতে পড়ে ছিল নবজাতক,খোঁজ নেই মা-বাবার

লেবাননে শান্তিরক্ষী নিহত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান

এবার বাব আল-মান্দেব প্রণালী অবরোধের হুমকি দিলো ইরান

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা জরিমানা আদায়

গুলশানে রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা এক নারীর মরাদেহ

খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

টেকনাফের মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন

খুচরা ও পাইকারি বিক্রয়ের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রাউজানের নোয়াপাড়ায় এস এ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সের যাত্রা শুরু

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক-বার্তা জানান