টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে মে দিবসের বিক্ষোভে আটক পাঁচ শতাধিক বন্দির মুক্তি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 3, 2026 3:16 pm

তুরস্ক কর্তৃপক্ষ ইস্তাম্বুলে মে দিবসের সমাবেশ থেকে আটক পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হয়েছে।

আইনজীবীদের সংগঠন সিএইচডি শনিবার এ খবর জানিয়েছে। এর আগে শুক্রবারের বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে সমাবেশ ছত্রভঙ্গ করে এবং শত শত মানুষকে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, শনিবার সকাল নাগাদ আটক ৫৭৬ জনকেই মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা বাসারান আকসুও রয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে সিএইচডি।

সংগঠনটির ইস্তাম্বুল শাখা গ্রেপ্তার নথিভুক্ত করা এবং আটক ব্যক্তিদের সহায়তার জন্য শহরের বিভিন্ন স্থানে সদস্যদের মোতায়েন করেছিল।ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় জানিয়েছে, গ্রেপ্তারের সংখ্যা ছিল ৫৭৫।

এ ছাড়া মে দিবসের সমাবেশের আগে ২৮ এপ্রিল আরও ৪৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং নয়জনকে গৃহবন্দি রাখা হয়েছে বলে জানিয়েছে সিএইচডি।

বিক্ষোভগুলো মূলত তাকসিম স্কয়ারকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের পর থেকে কর্তৃপক্ষ এ চত্বরটিতে সমাবেশ নিষিদ্ধ করে রেখেছে।

আটকের আগে আকসু তাকসিম স্কয়ারে কার্যত অবরোধ আরোপের জন্য কর্তৃপক্ষের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘তুরস্কের শ্রমিকদের জন্য একটি স্কয়ার বন্ধ করে রাখা যায় না।’

তিনি আরও বলেন, ‘সরকারি অনুষ্ঠান, উদযাপন- সবকিছুর জন্যই তাকসিম ব্যবহার করা হয়। শুধু শ্রমিক, মেহনতি মানুষ আর দরিদ্রদের জন্যই এ চত্বর বন্ধ রাখা হয়েছে।’

শ্রমজীবী মানুষের অধিকার উদযাপনের দিন মে দিবস উপলক্ষে প্রতি বছরই তুরস্কে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং ইস্তাম্বুলের কেন্দ্রীয় একটি বড় এলাকা ঘিরে ফেলা হয়।

‘রুটি, শান্তি, স্বাধীনতা’ স্লোগানে মে দিবসের সমাবেশের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও নাগরিক সমাজের সংগঠনগুলো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লোডশেডিং আতঙ্কের মধ্যেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা

ফ্লাইওভারে ঢালে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরবাইক চালকের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বিধিনিষেধের দাবি ‘বাস্তবায়িত হবে না’: ইরানের পারমাণবিক প্রধান

ব্যবসায়িকদ্বন্দ্বে অপর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পটিয়ায় রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মত নবাগত স্কাউট ছাত্রদের দীক্ষা ও তাঁবুবাস অনুষ্ঠিত

‎সাভারে পোশাক কারখানায় উত্তেজনা, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের