টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ধান কাটতে এসে ডাকাতি, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

প্রতিবেদক
এ কে পলাশ
May 3, 2026 6:16 pm

কুমিল্লার চান্দিনার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চার শ্রমিক ডাকাতির পর পালিয়ে গেছে।

রবিবার (৩ মে) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম (৬০) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ও ধান কাটার কাজের জন্য পাঁচ দিন আগে চারজন শ্রমিককে ভাড়া করে আনা হয়। তারা নিজেদের রংপুরের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং কাজের সুবিধার্থে বাড়িতেই অবস্থান করছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাড়িটি টিনশেড হওয়ায় এক কক্ষে বৃদ্ধ স্বামী, অন্য কক্ষে চার শ্রমিক এবং পাশের কক্ষে সমিরন বেগম থাকতেন। শনিবার গভীর রাতে ওই চার শ্রমিক প্রথমে বৃদ্ধ স্বামীকে অচেতন করে। পরে সমিরন বেগমকে বেঁধে তার কানের স্বর্ণালংকারসহ ঘরে থাকা নগদ প্রায় ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। রবিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

সুহিলপুর ইউনিয়নের সদস্য মহিউদ্দিন বলেন, ভাড়া করে আনা শ্রমিকরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় আগুনের ঘটনায় স্বামী স্ত্রীরসহ দুই বছরের শিশুর মৃত্যু,নানির বাসায় যাওয়ায় বেঁচে আছেন কাজী রাফসান।

পুলিশদের ওপর মাদক ব্যবসায়ীদের আহত ৩ পুলিশ

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোনো ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট

কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র

ফার্নেস তেলের দাম বাড়লো লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা

ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ

কুমিল্লা বুড়িচংয়ে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত-২

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা