টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে সাংসদ এম এ হান্নান এমপি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
May 4, 2026 1:01 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে বৃষ্টির পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ার শোক সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় এ পরিবারকে শুকনো খাবার ও প্রদান করা হয়।

শনিবার ৩রা মে ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা  এম.এ. হান্নান এমপি নিহত কৃষকের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুদান প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন, নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মোঃ সোহেল শিকদার, বিভিন্ন মিডিয়ায়  সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য যে , গত ২রা মে টানা বৃষ্টিতে নিজের ৬ বিঘা জমির পাকা ধান কাটতে শ্রমিক নিয়ে হাওড়ে যান আহাদ মিয়া।গিয়ে দেখেন সমস্ত জমি পানিতে তলিয়ে গেছে।এই অবস্থা দেখে জমিতেই ঢলে পড়ে মারা যান কৃষক আহাদ মিয়া (৫৫)। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এসময় সংসদ সদস্য এম.এ. হান্নান এমপি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।তাছাড়াও ওই পরিবারকে আরো আর্থিক অনুদানের জন্য ওই কৃষকের নাম কৃষি মন্ত্রীর নিকট প্রেরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন ২৩০০ নারী

কুমিল্লার ৯টি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

ককটেল বিস্ফোরণের মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

রংপুর মিঠাপুকুর উপজেলায় এলজিইডি অফিসে আওয়ামীলীগের দোসর উপসহকারী প্রকৌশলী আলী আফসারের দুর্নীতির কর্মকাণ্ড থেমে নেই ! চাকরির সুবাদে অঢেল সম্পদের মালিক

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-১

ধামরাইয়ে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বহিষ্কার নয়, আমাকে সংবর্ধনা দেওয়া উচিত ছিলো: রিয়াজুল রিজু