টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে নদী ভাঙন এলাকা পরিদর্শন এমপি মনজুরুল ইসলামের

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 4, 2026 4:14 pm

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাকারই শালবাগানপাড়া এলাকায় গিয়ে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনকালে এমপি মনজুরুল ইসলাম বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ (শিপন)সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাবার মৃত্যুর ৫ দিন পরে ছেলে তানভীর না ফেরার দেশে

কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন

ঢাকা-১৯ আসনে ডা. বাবুর মনোনয়ন,খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আব্দুল আজিজ

হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

শহীদ মিলন মিলনায়তনের পাশে হামের রোগীদের চিকিৎসার জন্য ২০শয্যা ফিল্ড হাসপাতাল তৈরীর কাজ চলছে

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে তাজেলকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আশঙ্কায় ইরানে হামলা জোরদার করছে ইসরায়েল