টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 5 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি’র সাবেক সভাপতির নির্বাচনের আগে পদত্যাগ ও অন্যান কর্ম কান্ডের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মোঃ রেজাউল করিম রিফাত
May 5, 2026 7:50 pm

টাঙ্গাইলের সখিপুরে বিএনপি চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি নেতা-কর্মীদের কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করে সাংবাদ সম্মেলন করেছেন সখিপুর উপজেলা বিএনপির পদত্যাগী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু। মঙ্গলবার বেলা দুইটায় সখিপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
লিখিত বক্তব্যে শাহজাহান সাজু বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি বিরোধী একটি চক্র বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে রাজনৈতিক ভাবে ঘায়েল করতে আহমেদ আযম খানের অন্যতম সহযোগী হিসেবে আমাকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে একের পর এক অসত্য, ভুয়া ও বিকৃত ভিডিও ভাইরাল করে।

তারই ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা বিএনপি আমাকে উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করে। পরে আমি ক্ষুব্দ হয়ে নিজেই সখিপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে অব্যহতির আবেদন করি। জাতীয়তাবাদের একজন আজন্ম কর্মী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে নিজের অভিভাবক দাবি করে শাহজাহান সাজু বলেন, একজন দায়িত্বশীল ও বিশ্বস্ত রাজনৈতিক কর্মীর কাছ থেকে এমন আচরণ সমীচীন নয় বলে তিনি মনে করেন এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সখিপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা বিএনপির সমাজসেবা সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর হাসান শহীদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল কাদের, পৌর যুবদলের সদস্য সচিব সরকার সুমনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
‎

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো.সাদি উর রহিম জাদিদ

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট

জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন

শেখ হাসিনার দেশে ফেরার নথি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, নিশ্চিত করল ইরানি গণমাধ্যম

বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাক্টরের চাপায় শিশুসহ নিহত ২, আহত ২