টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 14 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাক্টরের চাপায় শিশুসহ নিহত ২, আহত ২

প্রতিবেদক
মোজাম্মেল হক
December 14, 2025 6:12 pm

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারি চালিত রিক্সাভ্যানের এক শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট বাজারের অদূরে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৬০), যিনি ঘটনাস্থলেই মারা যান। অপর নিহত শিশু হলো শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আবু সাঈদ (৬)।

আহতদের মধ্যে রয়েছেন ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৬০) এবং একই গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৫৫)।

স্থানীয়দের বরাতে জানা যায়, ব্যাটারি চালিত রিক্সাভ্যানটি ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাভ্যানটিকে চাপা দেয়।

গুরুতর আহত সুলতানা বেগম ও শিশু মো. আবু সাঈদকে তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (ডিমেক) পাঠানো হয়। পথেই শিশু আবু সাঈদের মৃত্যু হয়।

অপর আহত মো. আব্দুস সালাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

দক্ষিণ রাউজানে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার প্রস্তুতি সম্পন্ন

নাসির নগরে লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির উদ্যোগে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান

রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন যুবদল নেতা নাহিদ

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

মিরপুর ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএই’র ঈদ উপহার বিতরণ

হোটেল কক্ষে ঝুলছিল এএসআইয়ের মরদেহ, রক্তাক্ত পড়ে ছিলেন স্ত্রী

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ প্রধান